1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রাণসায়র খাল পাড়ে পুলিশ সুপারের বৃক্ষরোপণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রাণসায়র খাল পাড়ে পুলিশ সুপারের বৃক্ষরোপণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানকে স্বাগত জানিয়ে বৃক্ষরোপণ করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সুলতানপুর বড় বাজার সংলগ্ন ও ডিসি বাংলার সামনে খাল পাড়ে বৃক্ষরোপণ করেছেন তিনি।
জেলা প্রশাসকের প্রাণ সায়ের খালের দুই পাড়ে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার পরিকল্পনা স্বাগত জানিয়ে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, জেলা প্রশাসন কর্তৃক বৃক্ষরোপণকে আমি অত্যন্ত স্বাগত এবং অভিনন্দন জানাই।
পরিবেশ ভালো থাকলে সেখানে মানুষও ভালো থাকে। বৃক্ষ বেশি থাকলে সেখানকার বায়ু ও পরিবেশ সুন্দর থাকে। এইভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অর্গানাইজেশন যদি বৃক্ষরোপনের দিকে অগ্রসর হয় তাহলে আমরা সুন্দর পরিবেশে বসবাস করতে পারবো।
তিনি বলেন, প্রাণসায়ের খাল অনেকটা দূষিত ছিল। এই খালকে পুনরুদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা করে গাছপালা লাগালে সুন্দর ও আকর্ষণীয় হবে, মানুষের বসবাসযোগ্য হবে। আমি প্রত্যেককে আহবান জানাবো সকলেই কমবেশি বৃক্ষরোপন করেন এতে প্রকৃতির সৌন্দর্য বাড়াবে ও অন্যান্য প্রাণীর জন্যও অনেক ভালো হবে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সহকারি কমিশনার পলাশ আহমেদ, প্রণয় বিশ্বাস, এস এম আকাশ, ঢাকা টাইমস’র নিজস্ব প্রতিনিধি মো.হোসেন আলী, স্বদেশ প্রতিদিন’র সাতক্ষীরা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd