1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পারুলিয়ায় জনসাধারণের সাথে এমপি রুহুল হকের মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পারুলিয়ায় জনসাধারণের সাথে এমপি রুহুল হকের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেবহাটার পারুলিয়াতে জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। শুক্রবার বিকেলে উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জনসাধারণের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও প্রত্যাশার কথা শোনেন এমপি রুহুল হক। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাস্ট্রীয় ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান তিনি।
সভায় দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম, নবাব আলী সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ এবং ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd