1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:  সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার বয়ারখোলা কালভাট সংলগ্ন ডাম্বার ট্রাকের সাথে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে দিপঙ্কর সরকার নামের এক শ্রমিকসহ অজ্ঞাত একজন। নিহতরা হলেন, পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে কাটাখালী এলাকার আমির আলী বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম(৩৪) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহের গ্রামের মুনছুরের ছেলে জুলফিকার আলী(৩৭)। বুধবার মধ্যরাতে মহাসড়কের ভৈরব নগর এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম নগরঘাটা ইউনিয়নের দক্ষিণ নগরঘাটা গ্রামে নানা শশুর বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার (১৩ই জুন) সকাল ১১ টার সময় নিহতের লাশ জানাযা শেষে দাফন করা হয়।প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বুধবার মধ্যরাতে পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি বালুভর্তি ট্রাক। এতে ডাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে। এসময় ডাম্পার ট্রাকের ড্রাইভার জুলফিকার আলী ও বালুভর্তি ট্রাকের শ্রমিক মনিরুল ইসলাম সহ আরো দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জুলফিকার ও মনিরুলকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর হাসাপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, হাসপাতালের আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়া আহত দিপঙ্করকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুকনগর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক পারভেজ হাসান জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd