1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটায় সবজি ও মাছসহ নিত্যপণ্যের বাজার চড়া - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটায় সবজি ও মাছসহ নিত্যপণ্যের বাজার চড়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: কয়েকদিনের বৃষ্টির কারণে সাতক্ষীরার পাটকেলঘাটার বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেশ চড়া। গত এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। সবজির পাশাপাশি বেড়েছে পেঁয়াজ, রসুন ও কাচামরিচের দাম। পাটকেলঘাটার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রতি কেজি ২২০ থেকে ২৬০ টাকা, বেগুন ৮০ থেকে ৯০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, খিরাই ৫০ টাকা, কচুমুখী ৮০ টাকা, বরবটি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙা ৩০ টাকা, পটোল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, চালকুমড়া প্রতিটা ৪০ লাউ ৫০ টাকা। ওল ৬০ থেকে ৮০ টাকা, কাচা কলা ৪৫ থেকে ৫০ টাকা, আলু ৩৮ থেকে ৪০ টাকা। গত ১৫ দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। পাটকেলঘাটা পাইকারী বাজারে পাইকারি পর্যায়ে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি রসুনের কেজিতে ৫০ টাকা বেড়ে ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা রসুনের দামও ২০০ থেকে ২২০ টাকা।
ক্রেতারা বলছেন, যে কোনো পণ্যের দাম বাড়লেও কমে ধীরগতিতে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের আয় বাড়ছে না। এ জন্য বাড়তি ব্যয় সামাল দিতে প্রয়োজনের তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন তারা। পাটকেলঘাটা বাজারের সবজি বিক্রেতা সাহাবুদ্দিন বলেন, ‘বৃষ্টির কারণে সব সবজির দামই বেড়ে গেছে। বৃষ্টির আগে বাজারে সবজির দাম কিছুটা কম ছিল। বৃষ্টিতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। বাজারে সবজির আমদানি একেবারে কমে গেছে। পাটকেলঘাটা বাজারে বাজার করতে আসা ক্রেতা আলামিন ও শওকাত হোসেন বলেন, ‘বাজার করতে এসে তরকারি দাম শুনে মাথা গরম হয়ে যাচ্ছে। বাজারে সবজির দাম এত বাড়ছে, কল্পনাই করা যায় না। বৃষ্টির কারণে নাকি সবজি সরবরাহ কম তাই দাম বেশি। দাম যাই হোক বেশি হলেও কিনতে হচ্ছে। এদিকে মাছের বাজারেও শান্তি নেই। এক বছর আগে এক কেজি সাইজের রুই মাছ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৫০ টাকায়, যা এখন কিনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা দিয়ে। ফার্মের মুরগির ডিম এক হালি ৫০ থেকে ৫২ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা। খাসির মাংশ ৯৫০ থেকে ১০৫০ টাকা, গরুর মাংশ ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং জরুরী বলে মনে করেন ক্রেতারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd