1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটায় গৃহবধু ধর্ষণ, সাতক্ষীরা হাসপাতালে ভর্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটায় গৃহবধু ধর্ষণ, সাতক্ষীরা হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৯৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় এক সন্তানের মা এক গৃহবধু (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে পাটকেলঘাটা বাজারের পাশের একটি গ্রামে স্বামী বাড়ি না থাকার সুযোগে গৃহবধু ধর্ষণের শিকার হন। বর্তমানে গৃহবধু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অভিযুক্ত যুবক আরিফুল ইসলাম (৩২) পাটকেলঘাটা বাজারের পাশে পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবীকা নির্বাহ করেন।
গৃহবধুর শ্বাশুড়ি জানান, তার ছেলে পেশায় একজন ট্রাক চালক। পেশার তাগিদে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। শুক্রবার সন্ধ্যার পরে ছেলে পণ্যবাহী ট্রাক নিয়ে চট্রগ্রামে চলে যায়। রাতে বৌমা ও তার নাতি এক ঘরে ঘুমিয়ে ছিল। ভোররাতে বিশেষ কৌশলে আরিফুল ঘরে ঢুকে তার বৌমাকে হাত ও মুখ বেধে উপুর্যপরি ধর্ষণ করে। পাশে ঘুমিয়ে থাকা নাতির চিৎকারে তিনি ও তার স্বামীর ঘুম ভেঙে গেলে তারা বৌমার ঘরে ঢোকার আগেই আরিফুল পালিয়ে যায়। পরে তার রক্তাক্ত বৌমাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার বৌমা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধর্ষিতা গৃহবধু জানান, মাস ছয়েক আগে তার স্বামীর অনুপস্থিতির সুযোগে একইভাবে ঘরের বেড়া কেটে তাকে ধর্ষণ করে আরিফুল। তবে এনিয়ে শালিস হলে তাকে বকা-ঝকা দিয়ে ক্ষমা করে দেন শালিসদাররা।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন।
পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd