1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকে ভুল সিজারে প্রসুতির মৃত্যু ক্লিনিক মালিকের শাস্তির দাবী এলাকাবাসীর - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকে ভুল সিজারে প্রসুতির মৃত্যু ক্লিনিক মালিকের শাস্তির দাবী এলাকাবাসীর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকে ভুল সেজার অপারেশন করায় এক মহিলার করুন মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার সময় পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের শেখ বদরুল ইসলাম তার স্ত্রী সম্পা (৩২) কে নিয়ে পায়ে হেটে ক্লিনিকে আসেন। এসময় ক্লিনিকের মালিক পুলক পাল এর সাথে পরামর্শ করলে তিনি যাবতীয় পরীক্ষা নিরিক্ষা করতে বলেন। কথা অনুযায়ী স্বামী বদরুল স্ত্রীর সকল পরীক্ষা নিরিক্ষা শেষে রবিবার সকাল ১১টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার চায়না খাতুন ও তার সহকারী মিলে ভুল অপারেশনের কারনে ওটিতেই মৃত্যুবরণ করেন বলে জানান স্বজনরা। এ বিষয়ে নিহতের স্বামী বদরুলের কাছে জানতে চাইলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি ক্লিনিক মালিকের রুমে গিয়ে মালিককে বলছি রোগী তো মারা গিয়েছে। তিনি আমাকে উত্তর দিলেন না মারা যায়নি। আমি বললাম আমার স্ত্রী শক্ত হয়ে গেছে সে মারা গেছে। একথা শোনার পর ক্লিনিক মালিক জোর করে আমাকে উপরে পাঠিয়ে দিয়ে এ্যামবুলেন্স এ করে আমার স্ত্রীকে খুলনা পাঠিয়ে দেন এবং তিনি বলেন এ্যামবুলেন্স ভাড়া তোমার দেওয়া লাগবেনা আমি দিয়ে দিবো। এ ব্যাপারে সঙ্গে থাকা বদরুলের ভাবী মুসলিমা বেগম বলেন সকালে সুস্থ্য লোকটিকে নিয়ে এসেছি সে অপারেশন অবস্থায় কিভাবে মারা যায়? আমি পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকের মালিক সহ যারা এই ঘটনার সাথে জড়িত সকলের শাস্তি চাই। এছাড়া সরকারী অনুমোদন বিহীন ক্লিনিকের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবী জানান। এ ব্যাপারে ক্লিনিক মালিক পুলক পাল বলেন সম্পা খাতুন কে ক্লিনিকে ভর্তি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার চায়না খাতুন ও তার সহকারীর মাধ্যমে তার সিজার করানো হয়। রোগীর অবস্থ্যা বেগতিক দেখে তাকে খুলনা পাঠানোর সু-ব্যবস্থা করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd