1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি:  খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট পাটকেলঘাটা বাণিজ্যিক কেন্দ্রের ওভারব্রিজটি এখন সাধারণ মানুষের জন্য এক দুর্ভোগের নাম। ইজিবাইক, মাহিন্দ্রা ও অটোরিকশার বেপরোয়া চলাচল আর যত্রতত্র পার্কিংয়ের কারণে এখানে যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, ওভারব্রিজের ওপর ও দুই পাশে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে শত শত অটোরিকশা ও মিশুক বাইক। যাত্রী তোলার প্রতিযোগিতায় লিপ্ত চালকরা ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই মাঝরাস্তায় গাড়ি থামিয়ে দিচ্ছেন। এতে মোটরসাইকেল, বাইসাইকেলসহ অন্যান্য জরুরি যানবাহন চলাচলে বিঘœ ঘটছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, এই চালকদের বড় একটি অংশেরই বৈধ লাইসেন্স নেই। ট্রাফিক নিয়ম সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে তারা যেকোনো স্থান থেকে হুটহাট মোড় নিচ্ছেন, যা দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
পথচারী জিয়াউর রহমান ও মোমিনুর রহমান  ক্ষোভ প্রকাশ করে দেনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর প্রতিনিধিকে বলেন, “অটোরিকশা ও ইজিবাইক চালকদের বিশৃঙ্খলার কারণে জট লেগে থাকলেও প্রশাসন উল্টো মোটরসাইকেল চালকদের জরিমানা করছে। অথচ যানজটের মূল কারণগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে।” ভুক্তভোগী কলেজ ছাত্র মামুন জানান, মাত্র পাঁচ মিনিটের রাস্তা পার হতে এখন আধা ঘণ্টার বেশি সময় লাগছে। ফলে সঠিক সময়ে কলেজে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ছে। কুমিরা মহিলা কলেজের ছাত্রী চাইনা ও পাটকেলঘাটা কলেজের শিক্ষার্থীদের দাবি, আয়ের সহজ উৎস হওয়ায় বাইরে থেকেও প্রচুর অটোরিকশা এখানে এসে ভিড় জমাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই যানজট লেগেই থাকে। এই নরকযন্ত্রণার দ্রুত অবসান চেয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল হাসান বলেন, “পাটকেলঘাটা ওভারব্রিজের যানজট নিরসনে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেব। জনদুর্ভোগ কমাতে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd