1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা: খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত খায়রুল আলম (৩৫) কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের বাসিন্দা নওশের আলী সানার ছেলে। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করেছে। সর্বশেষ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে ট্রাক্টরচালক জাহিদ গাজীর (২৫) এর বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাইকগাছা থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলার হাজিরা দিতে নিহত খায়রুল আলম নামের ওই ব্যক্তি ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা উপজেলার মৌখালী এলাকায় পৌঁছালে ভাটার মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলটির চালক ও আরোহী উভয়েই রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই খায়রুল আলম নামের ওই আরোহী নিহত হন এবং চালক গুরুতর আহত হয়।
এরপর গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd