1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় ৪ শ্রমিককে কলম দিয়ে খুচিয়ে আহত করলো সহকারী ডা. মামুন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় ৪ শ্রমিককে কলম দিয়ে খুচিয়ে আহত করলো সহকারী ডা. মামুন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: পাইকগাছার বিতর্কিত সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্তৃক চার শ্রমিককে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে। বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে পাইকগাছা এসডি পরিবহনের ম্যানেজার শাহিনুর রহমান আসাদুল সানা নামে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন। এসময় জরুরী বিভাগের কক্ষে রোগীর চেয়ারে বসালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন রোগী ও তার স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। রোগীর স্বজন শ্রমিক নেতা শাহিনুর রহমান প্রতিবাদ করলে তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। খবর পেয়ে অন্য শ্রমিক নেতা গোলাম বারী খোকন, নুর আলী, শাহদুল ইসলাম হাসপাতালে এলে তাদের উপর আবারো হামলা করে আহত করে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা হাসপাতালে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইতিপূর্বে এই চিকিৎসক আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে একইভাবে সাংবাদিকদের উপর হামলা করে আহত করে এবং ৪জন সাংবাদিকসহ ৫ জনের নামে মামলাও করেন। যার নাং ২১/২৩ ইং। বারবার একই ধরণের কর্মকান্ডে লিপ্ত থাকায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের প্রত্যাহার ও তাকে ডোব টেষ্ট করার দাবী জানান শ্রমিক নেতারাপাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল উপস্থিত আহত ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার খুলনায় মিটিংয়ে আছেন উনি এসে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং উপজেলা পঃ পঃ কর্মকর্তার সাথে ফোনে কথা বলেছি। তিনি বিষটি নিরোশনের আশ্বাস দিয়েছেন। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd