1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিক উদ্বোধন ইউএনও এবং ওসির মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিক উদ্বোধন ইউএনও এবং ওসির মতবিনিময়

কাজী সোহাগ পাইকগাছা
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিক উদ্বোধন ইউএনও এবং ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আল মদিনা মার্কেটে অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন ও মতবিনিময় করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। পেশাদারিত্ব থেকে কাজ করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকতা করতে হবে। তিনি আরো বলেন, আমি পাইকগাছা বাসীর জন্য কাজ করতে এসেছি। আমি আমার জায়গা থেকে জনকল্যনে সবসময় কাজ করে যাবো। ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে আমি সাংবাদিকতার সাথে ছিলাম। তাই সাংবাদিকদের জন্য সবসময় আমার সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, সংবাদ লেখার সময় খেয়াল রাখতে হবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য জি এম মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, জহুরুল হক, সদস্য হাফিজুর রহমান রিন্টু, খোরশেদ আলম, কাজী সোহাগ, আনারুল ইসলাম,শাফিয়ার রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd