1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী মহাসিন রেজার মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী মহাসিন রেজার মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মহাসিন রেজা শত শত দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহাসিন রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন করয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত চঞ্জন মিস্ত্রি, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী। রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য জি এম মিজানুর রহমান, সাংবাদিক জিয়া উদ্দীন নায়েব, মানছুর রহমান জাহিদ, জহুরুল হক, কাজী সোহাগ, খোরশেদ আলম, শাফিয়ার রহমান, নাদীর শাহ।
আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক জি এম মোক্তার হোসেন, রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, দেবদাশ মন্ডল, মেজবাউদ্দীন মাসুম, ইকতিয়ার উদ্দীন, শামিম উদ্দীন, পঙ্কজ সরদার, কাজল, শফিকুল ইসলাম, মফিজুল ইসলামসহ শতাধিক দলীয় নেতা-কর্মী বৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। তিনি সাংবাদিকদের সরকারের উন্নয়ন দেশবাসীর সামনে তুলে ধরার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd