1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় মৎস্য ঘেরের বাসায় আগুন ও মাছ লুট : আদালতে মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় মৎস্য ঘেরের বাসায় আগুন ও মাছ লুট : আদালতে মামলা

কাজী সোহাগ
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় ৪২ বছর দখলে থাকা মৎস ঘেরের বাসা রাতের আধারে পুড়িয়ে দেওয়া ও ঘেরের মাছ লুট এবং বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর গড়েরাবাদ গ্রামে।
এবিষয়ে ২৫ জনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে ক্ষতিগ্রস্ত ঘের মালিক নুর ইসলাম সরদার। যার নং- সি আর ১২৬২/২৩।
জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউপির গড়েরাবাদ গ্রামে ১৯৮১ সালে মৃত নওশের সরদার ৫ বিঘা জমি কিনে অদ্যাবধি শান্তিপূর্ণ ভাবে ধান ও মাছ চাষ করে আসছে। মাঠ জরিপে ১১৬৬নং খতিয়ানে তার পিতা ও চাচাদের নামে রেকর্ড হলেও বিআরএস খতিয়ানে ভ্রমাত্মক রেকর্ড হয়। সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২১০৫/১৯ ও দেওয়ানী ৮১/২২ মামলা করেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। বিআরএস রেকর্ডধারী প্রভাবশালী মুজিবর মোল্যা গংরা বারবার জমি দখলের পায়তারা করছে।
এ বিষয়ে নুর ইসলাম সরদার জানান, আমি এক আত্মীয়োর বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে গত ১০ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে আমার ঘেরের মাছ লুট করে নিয়ে বাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে মুজিবর মোল্যারা। এ বিষয়ে মুজিবর মোল্যা জানান,তারা নিজেরাই ঘেরের বাসা পুড়িয়ে দিয়ে আমাদের উপর দোষারোপ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd