1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় বিনা ধান ১৭’র ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় বিনা ধান ১৭’র ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

পাইকগাছা পৌর প্রতিনিধি, খুলনা: পাইকগাছায় বিনা ধান-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা ধান-১৭ সম্প্রসারণের লক্ষে বুধবার বিকালে উপজেলার রাড়–লীতে ফসল কর্তন ও আলোচনা সভা সহ কৃষক মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ষষ্ঠীতলা বাজার চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার, বৈজ্ঞানিক কর্মকর্তা মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাশ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগনেতা আনিছুর রহমান গাজী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইলিয়াস মোড়ল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বৈশ্বিক ভোজ্য তেলের সংকট নিরসন ও সরিষা ও সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। রাজস্ব অর্থায়নে বাস্তবায়ন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা। সহযোগিতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা। ফসলের জীবনকাল ১১০ দিন, হেক্টর প্রতি উৎপাদন ৪.৯৮ মেট্রিকটন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd