1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় পুলিশ জখম করে হ্যান্ডকাপ নিয়ে পালাতক আসামী মোজাফফর বগুড়া থেকে গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় পুলিশ জখম করে হ্যান্ডকাপ নিয়ে পালাতক আসামী মোজাফফর বগুড়া থেকে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: পাইকগাছায় পুলিশ জখম করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী মোজাফফর রহমান (৩৩)কে পুলিশ গ্রেপ্তার করেছেন। ৪ মাস পর ১৯ জানুয়ারী গভীর রাতে র‌্যবের সহযোগিতায় পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান ও ওসি ( তদন্ত) রফিকুুল ইসলামের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম দু’ এএসআই গোপাল সাহা ও শরিফুল ইসলাম বগুড়ার খান সাহেব ইটভাটা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করেন। সে উপজেলার গদাইপুরের মটবাটি গ্রামের মোশারফ গাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, ইতোপুর্বে ১টি সিআর ও ১ জিআর মামলায় আদালত মোজাফফর এর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোযানা জারি করেন। এ ওয়ারেন্ট তামিল বা মঠবাড়ীর বাড়ী থেকে মোজাফফরকে গ্রেপ্তার করলে সে পুলিশের হাতে কামড় দিয়ে জখম করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পুলিশ আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালানোর ঘটনায় মোজাফফর এর বিরুদ্ধে ১৭-৯-২২ তারিখে ধারা ১৮৬/৩৩২/৩৫৩/২২৪/২২৫ পেনাল কোর্ড থানায় মামলা হয,যার নং- ২২ নং। তিনি আরোও জানান, উন্নত প্রযুক্তিতে তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ উদ্ধার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd