1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: “খুলনার পাইকগাছায় ঢাকের মুহুর মুহু শব্দের সাথে তাল মিলিয়ে নারী পুরুষের যৌথ সুদীর্ঘ র‌্যালী ও ধর্মীয় আলোচনা প্রশাদ বিতরণ কীর্তন প্রতিযোগিতা ও পুরস্কার এর মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী।
১৮ অথবা ২১ জুলাই, ৩২২৮ খ্রিস্টপূর্ব মথুরা, শূরসেন রাজ্য (বর্তমান উত্তর প্রদেশ, ভারত) ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। এরপর থেকে এই দিনটিকে শ্রী কৃষ্ণের জন্মৎসব পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও পাইকগাছায় পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মৎসব।
বুধবার সকালে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব প্রীতি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভার উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র। পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এবং পৌর কমিটির সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, তৈয়েবুর রহমান, কবিতা রানী দাশ।পাইকগাছা থানার (ওসি তদন্ত) তুষার দাশ।
বক্তব্য রাখেন এ্যাড. চিত্তরঞ্জন মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল, অধ্যক্ষ মিহির বরুণ মন্ডল, পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সাংবাদিক সেহেন্দু বিকাশ, বি সরকার,কেন্দ্রীয় মন্দিরের সভাপতি দেব্রত রায় দেবু, সাধারণ সম্পাদক অখিল কুমার মন্ডল, উত্তম সাধু, সুরঞ্জন চক্রবর্তী , সুকৃতি মোহন, প্রজিৎ রায়, মৃত্যুঞ্জয় সরদার, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, অলোক মজুমদার, বিদ্যুৎ রঞ্জন সাহা, পরেশ মন্ডল, দিপংকর মন্ডল, পুলকেশ বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও শত শত ভক্তবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে পাইকগাছার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রাটি। পরে প্রশাদ বিতরণ ও কীর্তন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd