1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় চোখে-মুখে সুপার গ্লুু আঠা দিয়ে পাশবিক নির্যাতনের পর ডাকাতি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় চোখে-মুখে সুপার গ্লুু আঠা দিয়ে পাশবিক নির্যাতনের পর ডাকাতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ ,স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় সুপার গ্লু আটা ও মুখ বেঁধে ডাকাতিকালে গৃহিনী পাশবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে ৪/৫ জনের ডাকাত দল এ ঘটনা ঘটিয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করছে। তারা ধারণা করছে ঘটনার সময় ডাকাতেরা সিড়ি ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘটনাটি উপজেলার রাড়ুলী গ্রামে ঘটেছে। স্বামী ব্যবসায়ী কাজে গড়ইখালীতে ছিলেন বলে প্রতিবেশি নাজির সরদার জানান, এ সুযোগে ডাকাতরা তার বাড়ীতে যেয়ে ঘরে ঢুকে গৃহীনিকে চোখে মুখে সুপার গ্লু আঠা দিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে ফেলে কানের দুল ও নাকফুল ছিড়ে নেয়। বাড়ীর আসবাবপত্র তচনছ করে আলমারী ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুটপাট করে। যাতে ধারণা করা হচ্ছে ডাকাতরা ২ লক্ষাধিক টাকার সম্পদ নিয়ে গেছে। এসময় তারা গৃহীনিকে পাশবিক নির্যাতন করে বলে পরিবারের লোকেরা ধারণা করছেন। গৃহিণীকে পরিবারের লোকেরা ভোর রাতেই আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সে অজ্ঞান ছিলো। বিস্তারিত কিছু কেউ জানাতে পারেনি। তবে তার স্বামী জানান তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ওসি বলেন, ভিক্টিম অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছেনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd