1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় কৃষকদের মাঝে ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় কৃষকদের মাঝে ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কৃষকদের মাঝে ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার কৃষকদের মাঝে ১৪টি কৃষি যন্ত্রপাতি ভুর্তকি মূল্যে বিতরণ করা হয়। যার মধ্যে বেড প্লান্টার ৪টি, সিডর ৮টি, পাওয়ার থ্রেসার ১টি, রিপার ১টি। সিডর দিয়ে সরিষা, তিল, সূর্যমুখী, গম, ভূট্টা, মসুর জাতীয় ফসল সারিতে লাগানো যায়। পাওয়ার থ্রেসার দিয়ে ধান, গম, সরিষা ও ডাল জাতীয় ফসল মাড়াই করা যায়। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কুন্ড, ডল্টন রায়, সরাজ উদ্দীন, আবুল কালাম আজাদ, দেবদাশ রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এসএম মফিজুর রহমান, এনামুল হক, ইয়াছিন আলী খান, আফজাল হুসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, কৃষক দীজেন্দ্রনাথ মন্ডল, সাত্তার মোল্লা, আব্দুল খালেক, মন্টু, বাবুল গাজী ও রুহুল আমিন গাজী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd