1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ/মোঃ ইব্রাহিম সানা: পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ এম এ রাজ্জাক ও তার পরিবারের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করায় পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (রবিবার) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রন্জন সেন। যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর,সহ- সভাপতি আঃ আজিজ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ,কৃষ্ণ রায় সহ অন্যান্যরা। মানববন্ধনে প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,প্রাথমিক তদন্ত ছাড়াই সাংবাদিক রাজ্জাক ও তাঁর পরিবারের নামে রেকর্ড করা হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। মামলা থেকে সাংবাদিক ও তার পরিবারে সদস্যদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপস্হিত সাংবাদিকরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd