1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পল্লীবন্ধু এরশাদ-এঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

পল্লীবন্ধু এরশাদ-এঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “৬৮হজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে – এরশাদ শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এই ¯েøাগানকে সামনে রেখে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ-এর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কাটিয়া টাউন বাজারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ হাজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো,আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতি সাবেক সভাপতি শেখ সাখায়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী , সাধারণ সম্পাদক মো. আবু তাহের, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক পার্টির তৌহিদুল ইসলাম মুন , জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল গাফফার , ইমামুল ইসলাম দাদু , জাতীয় ওলামা পার্টির আহবায়ক ইব্রাহিম হোসেন , কৃষক পার্টির আবদুল খালেক , আব্দুর রাজ্জাক , আব্দুল খালেক ,পাভেল , দীপ্ত, রাকা, শরিফুল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “এ সরকার মেরুদন্ডহীন। সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। সরকার সাতক্ষীরা জেলা সহ অন্যান্য জেলায় বিভিন্ন হসপিটালে ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে। অপরিকল্পিত লকডাউন দিয়ে দেশের মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই হয়নি। মানুষের জীবন বাঁচানো দরকার সাথে সাথে জীবিকারও দরকার। মানুষ জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে। সরকার দেশের সাধারণ মানুষকে ঘরে রাখতে পারেনি। এ সরকারের দলীয় নেতাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা এখন ডিসি এসপি ও ইউএনওদের হাতে। সরকার এখন আমলাতান্ত্রিক নির্ভর সরকার হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে রোগী মারা গেছে যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে একজন তরুণ সাংবাদিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে অক্সিজেনের অভাবে করোনা রোগে মারা গেছে। সাংবাদিকরা যদি সেবা না পায়। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়। আর যদি হুসেইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতেন বা ক্ষমতায় থাকতেন তাহলে দেশের এই চরম বেহাল অবস্থা হতো না।” আলোচনা সভা শেষে হতদরিদ্র দুঃস্থ্য মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd