1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ব্যবসায়ীদের সাথে সিটি মেয়রের মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ব্যবসায়ীদের সাথে সিটি মেয়রের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ হোসেন মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো যাবে না। খাদ্যপণ্যে কোন প্রকার ফরমালিন ব্যবহার করা যাবে না। রজমান মাসে সাধারণ ক্রেতার জন্য দ্রব্যমূল্যের দাম যেন অস্থিতিশীল না হয়, সহনশীল পর্যায়ে থাকে এবিষয়ে সকল পর্যায়ের ব্যবসায়ীকে সহানুভূতিশীল থাকার আহবান জানান মেয়র। তিনি আরও বলেন, রমজান মাসে অতিরিক্ত মুনাফার আশায় পঁচা, বাসি এবং ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রয় না হয় সেদিকে ব্যবসায়ীদের নজর দিতে হবে। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে।
সভায় জানানো হয়, মহানগরে সকল ব্যবসা প্রতিষ্ঠানে জনগণের পণ্য ক্রয়ের সুবিধার্থে পণ্যের বিক্রয় মূল্যের তালিকা টাঙিয়ে রাখতে হবে। এবছর রমজানে প্রতি কেজি গরুর মাংস সাতশত টাকা এবং খাসির মাংসের মূল্য নয়শত ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে আয়োজিত মতবিনিময় সভায় আশ^াস দেন ব্যবসায়ীরা।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন, কেসিসি’র নির্বাহী ম্যাজিস্টেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ীরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd