1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পবিত্র ঈদুল আযহা‘র শুভেচ্ছা জানিয়েছেন “এএসডি” এর সম্পাদক ও প্রকাশক তুহিন হোসেন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র ঈদুল আযহা‘র শুভেচ্ছা জানিয়েছেন “এএসডি” এর সম্পাদক ও প্রকাশক তুহিন হোসেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৮৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা‘র উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক ও জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন। তিনি সাতক্ষীরা জেলার সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
মোঃ তুহিন হোসেন বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

ঈদুল আযহা ত্যাগ ও কুরবানির বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুস্মরণীয় হয়ে আছে। পবিত্র ঈদ-উল-আযহায় সামর্থ্যবান মুসলিমগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷”
ঈদুল আয্হা উপলক্ষ্যে আমি সাতক্ষীরা জেলাবাসি ও দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন। ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷ ঈদ মোবারক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd