1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নাম রাখার আগেই ১৯ হাজার কোটি টাকার মালিক রিয়ানার শিশুপুত্র - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নাম রাখার আগেই ১৯ হাজার কোটি টাকার মালিক রিয়ানার শিশুপুত্র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : আজকাল রিয়ানা এবং অ্যাসাপের সঙ্গে পাল্লা দিয়ে খবরের শিরোনাম হচ্ছে তাদের শিশুসন্তান গায়িকা রিয়ানা মাত্র দেড় সপ্তাহ হলো মা হয়েছেন। আর এরইমধ্যে তার শিশুপুত্র সম্পর্কে বিস্তারিত জানতে হামলে পড়েছে সংবাদমাধ্যম। এতে অনুরাগীরাও পিছিয়ে নেই।রিয়ানা ও তার বয়ফ্রেন্ড অ্যাসাপের সম্পত্তি মিলিয়ে ছেলে আসলে কত সম্পত্তির মালিক এইসব নিয়ে তোলপাড় এখন সোশ্যাল মিডিয়া।
তারকা যুগলের মধ্যে ৩৩ বছর বয়সী অ্যাসাপের সম্পত্তি নাকি অনেক কম, মাত্র এক কোটি ডলার। যদিও নিজের নামের একটি অক্ষরে ডলার চিহ্ন জুড়ে রেখেছেন তিনি! তবে বয়ফ্রেন্ডের চেয়ে রিয়ানা অনেকগুণ বেশি সম্পত্তির মালিক। চলতি বছর পর্যন্ত নাকি নিট ১৭০ কোটি ডলার কামিয়ে ফেলেছেন ৩৪ বছর বয়সী এই গায়িকা।
এদিকে ১৩ মে লস অ্যাঞ্জেলেসে ফুটফুটে পুত্রসন্তান জন্মেছে রিয়ানার। তবে তার নাম এখনো ঠিক করেননি তারা। জানা যায়, মা-বাবার জন্মগত পরিচয়ের ঝলক দেখা যেতে পারে তাদের ছেলের নামে। গায়িকা হিসেবে আমেরিকায় খ্যাতি অর্জন করলেও রবিন রিয়ানা ফেন্টি যে আদতে বার্বাডোজের মেয়ে, তা যেন বোঝা যায় তার ছেলের নামে, এমন কথাও শোনা যাচ্ছে।
র‌্যাপার হিসাবে রিয়ানার বয়ফ্রেন্ড রকিম অ্যাথেলেস্টন মায়ার্স ওরফে অ্যাসাপও বেশ জনপ্রিয় । তবে নিউইয়র্কে জন্মালেও অ্যাসাপের শিকড়ও আসলে বার্বাডোজ। ফলে দু’জনের সন্তানের নামে যে বার্বাডোজ সংস্কৃতির ছোঁয়া থাকবে, তেমনই মনে করছেন বহু অনুরাগী। অনেকে আবার দাবি করেছেন, তারকা যুগলের সন্তানের নামের আদ্যক্ষর হবে ‘আর’ দিয়ে।
আজকাল রিয়ানা এবং অ্যাসাপের সঙ্গে পাল্লা দিয়ে খবরের শিরোনাম হচ্ছে তাদের শিশুসন্তান। সন্তানের জন্মের পর লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন রিহানা। এদিকে ছোট এই মেহমানের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়েই এখন সব উত্তেজনা নেটিজেনদের। মা-বাবার সম্পত্তিকে হেসেখেলে টেক্কা দিয়েছে তাদের খুদে সন্তান। জন্মের পর দেড় সপ্তাহে মধ্যেই তার নামের পাশে সব মিলিয়ে ১৭০ কোটি পাউন্ড বসে গিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ৮১৫ কোটি টাকারও বেশি।
মাত্র দুই বছর ধরে একসঙ্গে দেখা যাচ্ছে রিয়ানা এবং অ্যাসাপকে। যদিও তার বহু আগে থেকেই রিয়ানায় মুগ্ধ ছিলেন অ্যাসাপ। ২০২০ সাল থেকেই নাকি পরস্পরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন তারা। তুমুল প্রেমপর্বের মাঝে রিয়ানা এবং অ্যাসাপের বিয়ের কথাও পড়ে ফেলেছেন ভক্তরা। নেটিজেনদের একাংশের দাবি, গোপনে বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। যদিও এ নিয়ে তারকা যুগলের মন্তব্য শোনা যায়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd