1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নাচ শিখতে গিয়ে কান্নাকাটি সুহানা খানের - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নাচ শিখতে গিয়ে কান্নাকাটি সুহানা খানের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৬২ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আর বেশি দিনের অপেক্ষা নয়। খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন বলিউড বাদশার কন্যা। জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ সিরিজ়ের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। তবে তার আগেই ঘটল বিপত্তি। নাচতে গিয়ে উল্টে পড়ে গেলেন তিনি। পায়ে চোট পেয়ে প্রায় কান্নাকাটিই জুড়লেন শাহরুখকন্যা। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সেই ঘটনা।
সুপারস্টার বাবার মেয়ে হিসাবে নয়, নিজের দক্ষতায় বলিউডে প্রতিষ্ঠা পেতে চান সুহানা। তার জন্য কম পরিশ্রমও করছেন না তিনি। শরীরচর্চা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া— কোনো কিছুতেই তমতি রাখছেন না শাহরুখকন্যা।
এমনকি ব্যালে প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। ব্যালে অনেকটা পশ্চিমি দুনিয়ার শাস্ত্রীয় নাচের মতো। সেই নাচের প্রশিক্ষণ যে বেশ কঠিন, তা বোঝা গেছে একাধিক হলিউড ছবি দেখেই। কিন্তু নাছোড়বান্দা সুহানা, ওই নাচ শিখেই ছাড়বেন তিনি। যেমন বলা, তেমন কাজ! ব্যালে শেখা শুরু করলেন শাহরুখকন্যা। ওই নাচ করতে গিয়েই যত বিপত্তি।
নাচের স্টুডিওতেই উল্টে পড়লেন সুহানা। চোটও পেলেন পায়ে। স্টুডিওর মেঝেতে বসেই কান্নাকাটি জুড়লেন শাহরুখকন্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি পোস্টও করেন তিনি। সঙ্গে কান্নাকাটির ইমোজি। নাচ করতে গিয়ে পড়ে গিয়ে যে বেশ আঘাত পেয়েছেন তিনি, তা স্পষ্ট সেই ছবি থেকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd