1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নবজীবন ইনস্টিটিউট ও পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নবজীবন ইনস্টিটিউট ও পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে ৫০ তম মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে নব জীবন নির্বাহী পরিষদের সভাপতি মোঃ শামসুল আলস খান এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। সকাল ০৭.৩০ মিনিট এ সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত মার্চ পাষ্ট ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে নবজীবন ইন্সটিটিউট দল এবং সফলতার সাথে ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করে। এরপর সকাল ১১ টার সময় নবজীবন কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটরে অধ্যক্ষ জনাব মেক রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে তার ভ্রাতা অকুতভয় মুক্তিযোদ্ধা শহীদ কাজল হানাদার পাকিস্তানিদের বর্বরতার বিরূদ্ধে লাখো বীর বাঙালির সাথে একাত্মা হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন। আজ লাখো প্রানের উৎসর্গে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতাকে রক্ষা করতে সকল শ্রেণির জনগনকে এক হতে হবে ও দেশের সার্বিক কল্যানে সর্বদা নিয়োজিত থাকতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় আমাদের উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব স্থানে কঠোর পরিশ্রম করতে হবে। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নবজীবন নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সাধারণ পরিষদের সদস্য মোঃ আলাউদ্দীন খান, নব জীবন মাইক্রাফাইন্যান্স এর কোঅর্ডিনেটর মোঃ সেলিম মিয়া এবং হেড একাউন্টস অফিসার মোঃ মিজানুর রহমান। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালসায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আরএস ডিপার্টমেন্ট এর প্রধান মোঃ সুমন রেজা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd