1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধরেবেঁধে কাউকে নির্বাচনে আনবে না ইসি: সিইসি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ধরেবেঁধে কাউকে নির্বাচনে আনবে না ইসি: সিইসি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: নির্বাচন সক্রিয় অংশগ্রহণমূলক হোক সেটি চায় নির্বাচন কমিশন (ইসি)। এমনটি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিটি আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী থাকলে ভোট সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কাউকে আমরা ধরে বেঁধে ভোটে আনব না। সেই দায়িত্বও আমাদের না। সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে— আপনারা নির্বাচনে আসেন। সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা ভোটে এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপির রাজনৈতিক কৌশল থাকতে পারে। তাতে আমরা হস্তক্ষেপ করব না, করতে পারি না। আমাদের সেই এখতিয়ারও নেই। বিএনপি যা চাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো বাধা নেই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা পালন করে যাব। কালকে আমাকে যদি কেউ উচ্ছেদ করে দেয়, হবে; অসুবিধার কিছু নেই। সে জন্য আমি মর্মাহত হব না।সিইসি বলেন, ইভিএমে ভোট কারচুপি সম্ভব নয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, এ ধরনের শঙ্কা সঠিক নয়। কাজী হাবিবুল আউয়াল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের অনেকেই ইভিএমের বিরোধিতা করেছে। আবার কোনো কোনো দল ইভিএমের পক্ষে বলেছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছি— ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনূর্ধ্ব ১৫০টি আসনে ভোট হবে। ১৫০টি আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হবে কিনা সেটিও ভাববার বিষয়। কারণ মেশিনগুলো আসবে বিদেশ থেকে। আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি সরকারকে জানিয়ে দিয়েছি। সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক অংশীজনকে এগিয়ে আসতে হবে। এককভাবে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ এটি বিশাল কর্মযজ্ঞ। ইসি সর্বোচ্চ চেষ্টা করবে। কাজী হাবিবুল আউয়াল বলেন, এখন যে এখতিয়ার ইসিকে দেওয়া হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এ ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারদেরও সক্রিয় ও সাহসী ভূমিকার রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd