1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশের স্বার্থে আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হবে- নজরুল ইসলাম - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশের স্বার্থে আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হবে- নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

আলামিন রোকন ফিংড়ী থেকে: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে নৌকায় ভোট চেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। আওয়ামীলীগ মানুষের জন্য রাজনীতি করে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসেন সুজন, রেজাউল ইসমাম রেজা, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদস্য সেলিম রেজা, মহাদেব শাহা, যুবলীগ নেতা তুহিনুর রহমান, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি। পরিচালনায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd