1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশের জনগণ শেখ হাসিনাকে কখনো ভুলবে না-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশের জনগণ শেখ হাসিনাকে কখনো ভুলবে না-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার নির্বাচিত যুব সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ ও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের যুব সমাজকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করছেন জননেত্রী শেখ হাসিনা। যুবসমাজের উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, চাকুরীর পিছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে। তাহলে তাদের মাধ্যমে আরো নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। জননেত্রী শেখ হাসিনা ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছেন তা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের মাঝে সঠিকভাবে তুলে ধরলে দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে কখনো ভুলবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, যুব সংগঠক মো. মারুফ বিল্লাহ ও নিলীমা মন্ডল প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে যুব কল্যাণ তহবিল হতে সাতক্ষীরা জেলার যুব সংগঠন সমূহের মোট ১৫ জনকে ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd