1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশী-বিদেশী উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশী-বিদেশী উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির দেলুটী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের দেশী-বিদেশী প্রতিনিধি দল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আইএফআরসি দাতা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার সকালে উপজেলার দেলুটী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা ইউডিএমসি ও ডব্লিউ ডিএমসি সদস্যদের সাথে সমন্বয় সভা করেন। এরপর দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা মেরামত কার্যক্রম, প্রশিক্ষণের বিনিময়ে নগদ অর্থ প্রদান, মাসিক উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ও পরিচালক সিপিপি আহমাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহা সচিব সুলতান আহমেদ, পরিচালক এমএ হালিম, সহকারী পরিচালক শাহীনুর রহমান, খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, জুনিয়র সহকারী পরিচালক তরিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, আমেরিকান রেড ক্রসের নির্বাহী পরিচালক মিসেস রেবেকা স্টেইফিলার, এশিয়ার বিভাগীয় পরিচালক এ্যাকহালা নভরেটিন, আমেরিকান রেড ক্রসের আলী রেজাই, এলিজাবেদ হাচিশন, কন্সটেন্স ওয়ারহফ, রেস্টি লৌ তালামাইয়ান, মালিহা ফেরদাউস, হারুন অর রশিদ, তৌহিদুল ইসলাম দিপু, ইয়াসিফ হাবিব হাসান, বুশরা তৌহিদ, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ, সহকারী কর্মসূচী কর্মকর্তা শাহাদাৎ হোসেন রানা, সহকারী পরিচালক মামুনার রশিদ ও মুন্সী নূর মোহাম্মদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd