1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে -এস এম জগলুল হায়দার এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে -এস এম জগলুল হায়দার এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ, পরিচালনা পর্ষদের সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বর্ণাঢ্য আয়োজনে কলেজের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের হাত ধরেই বাস্তবায়িত হবে আগামীর সমৃদ্ধিশালী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ। জাতীর জনক বঙ্গবন্ধু’র সোনার বাংলায় তোমাদের হতে হবে স্মার্ট ও আদর্শ নাগরিক। শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে। সবার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ খাঁন আব্দুল মজিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ অহিদুর রহমান ছোট, আলহাজ্ব ছামসুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ,শিক্ষক মন্ডলী,সাংবাদিকবৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু ও সঞ্চালনায় ছিলেন কলেজের সহকারী অধ্যাপক জিএম অলিউর রহমান এবং সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd