1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলার বসন্তপুর খালধার এলাকায় এক ব্যক্তি কর্তৃক অবৈধভাবে সরকারী জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। জানা গেছে, উপজেলার বসন্তপুর গ্রামের খালধার এলাকায় সরকারী জমিতে ঐ এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে ভূমিহীন ইয়াদ আলি গাজি পরিবার নিয়ে বসবাস করতেন। সেসময় তিনি সেখানে অনেক গাছগাছালি রোপন করেন। গত কয়েকমাস পূর্বে ঐ এলাকার এক মামলাবাজ ব্যক্তি মৃত পুটে গাজীর ছেলে নওয়াব আলী বাছলা স্থানীয় এক জনপ্রতিনিধির সহযোগীতায় আহাদ আলীকে মামলার ভয় দেখিয়ে উক্ত জায়গা থেকে উচ্ছেদ করে। সেসময় আহাদ আলী নিরুপায় হয়ে পরিবার পরিজন নিয়ে চলে যায়। ইতিমধ্যে আহাদ আলীর লাগানো গাছগুলো বড় হয়ে গেছে। যার কারনে ঐ নওয়াব আলী গোপনে উক্ত গাছগুলো বিক্রি করে দিলে বুধবার সকাল থেকে গাছ কাটা শুরু করে। এসময় আহাদ আলীসহ স্থানীয়রা বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। ইউএনও মোঃ আসাদুজ্জামান সরকারী জায়গার গাছ বিক্রি করা যাবেনা উল্লেখ করে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd