1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মিলনমেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মিলনমেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় কোন মিলনমেলা বা বড় কোন আয়োজন ছাড়াই সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার বিজয়া দশমী। এবারো নদীতে নামতে পারেনি কোন নৌকা। দুই একটা নৌকা নেমেছিল প্রতিমা বিসর্জনের জন্য। এখন থেকে বিগত ১০ বছর আগেও এই ইছামতি নদীতে হলো দুই দেশের মিলনমেলা। অনেক দুর দুরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসতেন দেবহাটার ইছামতি নদীর এই সীমান্ত পারে। ভারতের পাশেও থাকতো হাজারো মানুষ। অনেকেই আসতেন সীমান্তের ছোয়া নিতে আবার অনেকে আসতেন আনন্দের পরশ নিতে। নদীর দুই পাশে ভাসতো শতশত নৌকা। কিন্তু গত ২০১২ সালে ভারতের কলকাতা যাদবপুর বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নৌকা ডুবিতে মারা গেলে ভারতের মিডিয়ার ব্যাপক নেতিবাচক দিক তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। তারপরের থেকেই ভারতীয় প্রশাসন মিলনমেলার বিষয়ে কড়াকড়ি আরোপ করে। আর বন্ধ হয়ে যায় মিলনমেলা। সেবছর থেকেই দুইদেশের মানুষ পৃথক পৃথকভাবে যার যার সীমান্তের মধ্যে থেকে প্রতিমা বিসর্জন দেয়। এবছরও সেই রকমভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। তবে এবছর বাংলাদেশ সীমান্তে প্রতিমা বিসর্জন দেয়া হলেও ভারতের মানুষেরা প্রতিমা বিসর্জন দেইনি। মঙ্গলবার হওয়ার কারনে তারা ধর্মীয় কারনে বুধবার প্রতিমা বিসর্জন দেবে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd