1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা রহমানের গণসংযোগ অব্যহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা রহমানের গণসংযোগ অব্যহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, মতবিনিময় ও উঠান বৈঠক সহ দিনভর গণসংযোগ অব্যহত রেখেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আমেনা রহমান।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নের হাট-বাজার, জনগুরুত্বপূর্ন স্থান সহ প্রত্যেকটি অলি-গলি ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সমর্থন প্রত্যাশা করে গণসংযোগ করছেন তিনি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চরবালিথা ক্লাব মোড়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন তিনি। এসময় চরবালিথা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরতসহ এলাকায় অন্তত শতাধিক পরিবারের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মিসেস আমেনা রহমান বলেন, ইতোপূর্বে আপনাদের মুল্যবান ভোটে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান থাকাকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উপজেলার সার্বিক উন্নয়নে সাধ্যমতো ভুমিকা রেখেছি। আবারও আপনারা আমাকে ভোট দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে দেবহাটা উপজেলা পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলোক মডেল উপজেলা পরিষদ গড়ে তোলার পাশাপাশি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরালস কাজ করে যাবো। অব্যহত গণসংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময়ে ৮০’র দশক থেকে রাজনীতিতে সক্রিয় ক্লিন ইমেজের নারী নেত্রী মিসেস আমেনা রহমানকে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে সমর্থনও দিচ্ছেন সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদের হাত ধরে রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে পা রাখেন মিসেস আমেনা রহমান। সেই থেকেই দেবহাটা উপজেলা মহিলা আওয়ামী লীগের নের্তৃত্ব দিয়ে আসছেন তিনি। তাছাড়া মুনসুর আহমেদ পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে পরপর সিলেক্টেড ও ইলেক্টেড মিলিয়ে কয়েক দফা নারী ইউপি সদস্যা ও পরবর্তীতে জনগনের প্রত্যক্ষ ভোটে দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে পরবর্তী পাঁচ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd