1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: দেবহাটায় বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার ভঙ্গ করায় মেয়ের মাকে জরিমানা করলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সোমবার ৫ সেপ্টেম্বর, ২২ ইং বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউএনও এই জরিমানার আদেশ প্রদান করেন। জানা যায়, দেবহাটা উপজেলার কোড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের নাবালিকা কন্যাকে বিবাহ দেয়ার প্রস্তুতি গ্রহন করায় ইউএনওর দপ্তরে গত ১ মাস আগে জাহাঙ্গীরের স্ত্রী রেহানা খাতুন (৩৮) তার মেয়েকে ১৮ বছরের আগে বিবাহ দেবেনা বলে লিখিত অঙ্গীকার করে। কিন্তু গত কিছুদিন পূর্বে তারা তাদের নাবালিকা মেয়েকে গোপনে বিবাহ দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে সোমবার দুপুরে মেয়ের মা রেহানাকে আটক করেন। পরে বাল্য বিবাহ নিরোধ আইনের আওতায় অঙ্গীকার ভঙ্গ করার দায়ে রেহানা খাতুনকে নগদ ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিবাহ দেবেনা এমন অঙ্গীকার ভঙ্গ করার জন্য ৬ মাসের জেল অথবা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ড প্রদান করা যাবে। সে হিসেবে মেয়ের মা অঙ্গীকার ভঙ্গ করার অপরাধে দন্ডিত হওয়ায় তাকে জরিমানার আদেশ প্রদান করা হয়েছে। ইউএনও এবিষয়ে সকলকে সতর্ক করে জানান, এধরনের কাজ করলেও তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd