1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের পক্ষ থেকে গৃহহীনকে ঘর হস্তান্তর ও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল, ২০২২ ইং) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কর্তৃক ‘দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক’-এর উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষনার পরে দেবহাটা থানার উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃক বাস্তবায়িত মুজিববর্ষ উপলক্ষ্যে হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মান প্রকল্পের আওতায় দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা মৌজায় সর্বশেষ বিআরএস ৪৪৩ নং খতিয়ানে ০.০১৬৫ একর জমির উপর নির্মিত হতদরিদ্র বয়স্ক মহিলা মোছাঃ সবুজান খাতুনের কাছে বসতঘরের জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। ওসি শেখ ওবায়দুল্লাহ নির্মিত ঘরের সম্মুখে চাবি ও জমির কাগজ হস্তান্তর করার সময় উপস্থিত সাধারন মানুষের উদ্দ্যেশ্যে মুজিববর্ষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রীর জন্য সকলকে দোয়া করার আহবান জানান। ওসি বলেন, পুলিশ সর্বদা জনগনের সেবক হিসেবে কাজ করছে এবং আগামীতেও করবে। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, থানার পিএসআই তুহিন হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd