1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পুলিশের অভিযানে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় পুলিশের অভিযানে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। বৃহষ্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সীমান্ত এলাকা দক্ষিণ নাংলায় এ অভিযান চালায় পুলিশ।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, দক্ষিণ নাংলার জনৈক সিয়াম উদ্দীনের আম বাগান সংলগ্ন পুকুর পাড়ে একদল মাদক কারবারি ফেনসিডিলের চালান বেচাকেনা করছে মর্মে খবর পেয়ে এসআই রাজীব মন্ডল, এএসআই জাহিদুর রহমান, কনস্টেবল মোশারফ হোসেন ও মিলন হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বসন্তপুরের আব্দুস সামাদের ছেলে মাদক ব্যবসায়ী আলাউদ্দীন ওরফে হাসা (৩৫) এবং ঘোনাপাড়া গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে খালেক ওরফে জমঘুটো (৪৫) একটি মুখবাঁধা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশী করে ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক মাদক ব্যবসায়ীদের আসামী করে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd