1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর সংযোগস্থলে কাঁকড়া ধরতে গিয়ে নূরনবী (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরশ্রীপুর গ্রামের ইটভাটা শ্রমিক শরিফুল ইসলামের ছেলে। রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে চরশ্রীপুরে ইছামতি নদী ও এর শাখা গোপাখালী খালের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো রোববারও রোজা রেখেছিলেন শিশু নূরনবী। দুপুরে সে ও তার আরেক বন্ধু ইছামতি নদী ও গোপাখালী খালের সংযোগ ব্রীজের নিচে কাঁকড়া ধরতে গিয়েছিল। ব্রীজের নিচে ঝুলে থাকা একটি লোহার রডে ঝুলে কাঁকড়া ধরার চেষ্টা করছিল সে। একপর্যায়ে ব্রীজের নিচের পলিস্তারার বড় একটি অংশ ভেঙে মাথায় পড়লে গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে তলিয়ে যায় নূরনবী। পরে তার সাথে থাকা অপর শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে তলদেশ থেকে ডুবন্ত নূরনবীর দেহটি তুলে আনে। তাৎক্ষনিক স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রোজারত অবস্থায় শিশু নূরনবীর মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd