1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় দুই মাছ চোরকে পুলিশে সোপর্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় দুই মাছ চোরকে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় মৎস্যঘের থেকে মাছ চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ এলাকাবাসি। শনিবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুরে এ ঘটনা ঘটে। আটককৃত মাছ চোরদ্বয় হলেন, কোমরপুরের মৃত আব্দুল করিমের ছেলে আইজুল ইসলাম (৪৫) ও মৃত সাবুর আলির ছেলে আব্দুল মাজেদ (৪৬)। এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরে কোমরপুর বিলে ছোট্ট একটি মৎস্যঘের পরিচালনার আড়ালে পার্শ্ববর্তী ঘেরগুলো থেকে রাতের আঁধারে মাছ চুরি করে আসছিলেন আইজুল ইসলাম ও আব্দুল মাজেদ। সম্প্রতি মাছ চুরি ঠেকাতে নানা কৌশলে ওই বিলে পাহারা দিতে শুরু করেন ভুক্তভোগী ঘের মালিকেরা। শনিবার ভোররাতে আইজুল ইসলাম ও আব্দুল মাজেদ পার্শ্ববর্তী এক মালিকের ঘেরে জাল ফেলে মাছ ধরার সময় জাল ও মাছ সহ তাদের দুজনকে আটক করে উত্তম মাধ্যম দেয় এলাকাবাসি। পরে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আটককৃত দুই চোরকে মাছ ও মাছ ধরার জাল সহ পুলিশে সোপর্দ করা হয়। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd