1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় দিনে-দুপুরে তালা ভেঙে শিক্ষকের বাড়ি দুর্ধর্ষ চুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় দিনে-দুপুরে তালা ভেঙে শিক্ষকের বাড়ি দুর্ধর্ষ চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় এবাদুল ইসলাম নামের এক শিক্ষকের বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তিনি উপজেলার নওয়াপাড়া আলিম মাদরাসার শিক্ষকতা করেন। পাশাপাশি প্রায় একযুগ ধরে সখিপুর মোড়ে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোন সময়ে সখিপুর টিএন্ডটি টাওয়ার সংলগ্ন তার বাসভবনের গ্রীলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সোনা ও ডায়মন্ডের গহনা এবং নগদ টাকা লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী শিক্ষক এবাদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সকালে মাদরাসায় গিয়েছিলেন তিনি। আর বেলা সাড়ে ১১টার দিকে নলতায় ছেলের স্কুলে গিয়েছিলেন তার স্ত্রী। দুপুর ২টার দিকে বাড়িতে ফিরে গ্রীলের তালা সহ বাড়ির ভিতরের আলমারি, সোকেচ ও ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা ভাঙা দেখে গহনা ও নগদ টাকা লুটের বিষয়টি বুঝতে পারেন এ দম্পতি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ধর্ষ এ চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এবাদুল ইসলাম বলেন, বাড়িতে থাকা তার স্ত্রীর অন্তত ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি ডায়মন্ডের সহ ১৪টি নাকফুল, ৭ জোড়া নুপুর এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা দুর্বৃত্তরা লুটে নিয়ে গেছে।
দুর্ধর্ষ এ চুরির ঘটনায় জড়িতদের শনাক্তকরণে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে, পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামরা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd