1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ডাকাত দলের লুটকৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ডাকাত দলের লুটকৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও দেবহাটা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়ি থেকে সংঘবদ্ধ ডাকাত দলের লুটকৃত আগ্নেয়াস্ত্র (দোনলা বন্দুক) টি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে ভিকটিম বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়ির প্রাচীরের ভিতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। গভীর রাতে ডাকাতদলের সদস্যরা সুযোগ বুঝে লুটকৃত আগ্নেয়াস্ত্রটি সুভাষ ঘোষের বাড়ির বাইরে থেকে প্রাচীরের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, রাতভর পুলিশি পাহারা ও গোয়েন্দা নজরদারির বেড়া টপকে কিভাবে আগ্নেয়াস্ত্রটি সেখানে ফেলে যাওয়া হয়েছে তা নিয়েও সন্দিহান আইন-শৃঙ্খলা বাহিনী।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লুট হওয়া আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের কথা স্বীকার করলেও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত থাকায় এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এরচেয়ে বেশি তথ্য গণমাধ্যমে প্রকাশে অপারগতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শুক্রবার গভীররাতে ৫/৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুভাষ ঘোষের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য মুল্যবান সম্পদের পাশাপাশি সুভাষ ঘোষের লাইসেন্সকৃত বেলজিয়ামের তৈরী দোনলা বন্দুকটি লুট করে পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ বাদি হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করলে সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এমনকি শুক্রবার দিবাগত রাতেও সুভাষ ঘোষের বাড়িতে পুলিশি পাহারা ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছিল। তা স্বত্তে¡ও ডাকাত দলের অস্ত্র ফেলে যাওয়ার ঘটনা রীতিমতো দুঃসাহসিক এবং উদ্বেগ ও ভীতিকর বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd