1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক স্বপন গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক স্বপন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অতি মাত্রায় মুনাফা ও নানা ধরনের সুবিধা দেয়ার প্রলোভনে দেবহাটার কয়েক হাজার মানুষকে ‘বড়শান্তা টগর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ নামের নামসর্বস্ব ভুঁইফোড় সমিতির সদস্য করে সঞ্চয়ের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক স্বপন কুমার মন্ডল (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের মজগুরখালি গ্রামের রঞ্জন মন্ডলের ছেলে। রোববার (৫ নভেম্বর) সঞ্চয়ের টাকা খুইয়ে সর্বশান্ত গ্রাহকদের পক্ষে পুটিমারি গ্রামের দিলীপ গাইনের স্ত্রী বিষ্ণুপ্রিয়া গাইন বাদী হয়ে প্রতারক দম্পতি স্বপন কুমার মন্ডল ও তার স্ত্রী মধুমতি রায়ের বিরুদ্ধে মামলা (নং-০৩) দায়ের করলে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আযম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তবে এখনও পলাতক রয়েছে তার স্ত্রী ও ভুঁইফোড় এ সমিতির প্রধান মধুমতি রায়।
পুলিশ জানায়, বছর তিনেক আগে প্রতারক এ দম্পতি দেবহাটার বড়শান্তা বাজার ও সখিপুরে ঘর ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম শুরু করে। কয়েক হাজার মানুষকে অতি মাত্রায় মুনাফা ও নানা ধরনের সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে তাদের সমিতিতে সদস্য অর্ন্তভূক্তি এবং পরে ডিপিএস ও সঞ্চয়ের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে ঢাকায় আত্মগোপন করেছিলেন। সম্প্রতি স্বপন কুমার মন্ডল গোপনে এলাকায় ফিরেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে প্রতারক স্বপন মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তার স্ত্রী মধুমতি রায়কে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd