1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় কিছু মানুষের সাবধানতাই বাগদা সহ বিভিন্ন মাছের রোগ বা মড়ক দেখা দিয়েছে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

দেবহাটায় কিছু মানুষের সাবধানতাই বাগদা সহ বিভিন্ন মাছের রোগ বা মড়ক দেখা দিয়েছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি চাষে দেবহাটা সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন মাছের রোগ সহ মারাত্মকভাবে মড়ক দেখা দিয়েছে। যা উদ্বেগজনক সামাজিক এবং দেশের অর্থনীতির উপর চাপ বাড়বে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেরগুলোতে চিংড়ি মাছ মরার ফলে চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মৌসুমের শুরুতে হঠাৎ করে চিংড়ির এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মৎস্য চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। সেই সাথে তারা সমাধানের পথও খুজে পাচ্ছেনা। একদিকে বাগদা চিংড়ির মৃত্যুর ঘটনা,কিছুটা হলেও জানা গেল, নাজিরের ঘর সহ সুবর্না বাদের খাল এলাকা বহু মানুষের বাথরুম ও গোয়াল ঘরের নোংড়া ও ময়লা পানি,খালের পানিতে মিশ্র হয়ে যাওয়ার কারণে এই রোগ। এতে করে বিভিন্ন ধরণের ব্যবহৃত ওষুধগুলোও সঠিক ভাবে কাজ করছেনা। ঘের গুলো বর্তমানে প্রায় পানি শূন্য ও দুর্গন্ধযুক্ত হওয়ায় সমস্যাকে আরও জটিল করে তুলেছে। গনমাধ্যম কমি রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, নাজির ঘের এলাকায় পরিদর্শনে গিয়ে দেখতে পেলাম। স্থানীয় গ্রামের শাহাদাৎ হোসেন ও নূরুল আমিনসহ একাধিক মৎস্য ঘের মালিক জানান, বাগদা চিংড়ি ৬০ পিস কেজি সাইজে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ মারতে শুরু করেছে। অনেক চাষী সমিতির থেকে ঋণ নিয়ে মৎস্য ঘের শুরু করে ছিলেন। ইতোমধ্যে ঘের মালিকরা জমির হারি, রেনু পোনা ও খাবারের জন্য মোটা অংকের টাকা খরচ করে ফেলেছেন। কিন্তু সেই পুঁজি ফেরত পাওয়ার সম্ভাবনা এখন নেই বললেই চলে। কেউ কেউ নতুন করে ঘের ৃশুকিয়ে চাষের উপযোগী করার চেষ্টা করছেন, তবে তাতে খরচ আর শ্রম দুটোই বাড়ছে। গ্রামের শরিফুল ইসলাম বলেন, ঘেরের দুই কোটা মাছ ইতোমধ্যে মরে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার সাজ্জাদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মৎস্য চাষীদের নিকট থেকে চিংড়ি মাছ মরার তথ্য বা কথা শুনেছি। আমি ঘেরগুলো সরেজমিনে গিয়ে পরীক্ষা করে দেখলাম। পোনা সংগ্রহ এবং পানি পরিবর্তনের সময় শোধন না করার কারণে ভাইরাসের সংক্রমণ ঘটে। তাছাড়া ভাইরাসের জন্য কোনও এন্টিবায়োটিক ঔষধ নেই, এজন্য কোন ধরণের চিকিৎসা কার্যকর হচ্ছে না। এবং বাথরুমের ময়লা যুক্ত দুর্গন্ধ পানি মৎস্য ঘেরে আসে তাহলে এ রোগ দেখা দিতে পারে।
এ বিষয়ে উপজেলা সুবর্ণবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সমস্ত অব্যবস্থাপনার কারণে মাছের রোগ সহ মড়ক দেখা দেয়। যা শোভনীয় নয়।
মৎস্য চাষীরা আগ্রহী হলেও নতুন করে মৎস্য ঘের গুলি শুকিয়ে চাষের উপযোগি করতে পারেন। তবে এতে করে খরচ ও শ্রম উভয়ই বাড়বে। তবে অবশ্যই ঘেরে পানি ও মাটি পরীক্ষার করতে হবে। উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসলে প্রয়োজনীয় পরীক্ষা করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd