1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার-২

মোঃ তুহিন হোসেন সাতক্ষীরাঃ
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

মোঃ তুহিন হোসেন সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই চালান জব্দ করা হয়। সাতক্ষীরা র‌্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক শুক্রবার দুপুর ১২টায় ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. হোসেন (৪৫)।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি নাজমুল হক জানান, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটায় সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্যরা মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলে পাড়া নিকটস্থ একটি দোতলা বিল্ডিংয়ের পূর্বে ইট সোলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ, ২টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি ৬ চাকার ট্রাক এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকাসহ জব্দতালিকা মূলে উদ্ধার করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১ কোটি ১ লাখ ৫০হাজার টাকা। জব্দকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd