1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ইভটিভিজিংয়ের শিকার ছাত্রী আত্মহত্যা করায় দোষীদের বিচার দাবীতে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ইভটিভিজিংয়ের শিকার ছাত্রী আত্মহত্যা করায় দোষীদের বিচার দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় উক্ত স্কুলের সামনে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, ঐ এলাকার বখাটে ছেলে আবু সাঈদ শান্ত দীর্ঘদিন ধরে ৮ম শ্রেনীর শিক্ষার্থী আফরোজা খাতুনকে ইভটিজিং করতো। এমনকি এই নিয়ে শান্তর মা আফরোজার পরিবারকে নানারকম হুমকি ধামকিও দিয়েছিল। এইসব কারনে আফরোজা কীটনাশক পান করে। সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় আফরোজা গত শুক্রবার মৃত্যুবরন করে। এঘটনায় নিহত আফরোজার ভাই আব্দুল কাদের বাদী হয়ে শান্ত, শান্তর পিতা শাহজাহান শেখ ও মা সুফিয়া খাতুনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করে। অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক অহিদুল ইসলাম, মামলার বাদী নিহত শিক্ষার্থীর ভাই আব্দুল কাদের, পিতা ফারিজুল ইসলাম, চাচা আশরাফুল ইসলাম ও দোলাভাই আব্দুর রব প্রমুখ। উক্ত মানববন্ধনে স্কুলের সকল শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd