1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গাপূজা উপলক্ষ্যে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গাপূজা উপলক্ষ্যে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডঃ গোলাম মোস্তফা শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেছেন। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই উৎসব যাতে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দূর্গাদেবীর আগমনে সবার মনে শান্তি বিরাজ করছে। সেই লক্ষ্যে দূর্গাপূজার সার্বিক প্রস্তুতি দেখতে মন্দির কমিটি ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে দেবহাটা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডঃ গোলাম মোস্তফা মতবিনিময় ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড তুলে ধরেন এবং দূর্গাপূজায় সরকারের নির্দেশনা মেনে তার সাড়ম্বরভাবে উদযাপন করার তাগিদ দেন। এসময় গোলাম মোস্তফার সাথে সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের দেবহাটা শাখার সাধারন সম্পাদক অজয় ঘোষ, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, কুলিয়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক গোলাম রসুল, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd