1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সখিপুরে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার সখিপুরে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: উন্নত রাষ্ট্র ও জাতি গঠন স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) উপজেলার সখিপুর আলিম মাদ্রাসায় জেলা তথ্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা ও বেকার পূর্ণবাসন সংস্থার নির্বাহী পরিচালক সালমা খাতুন। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। এসময় মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রগতির ধারা অব্যহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনামূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। সেই সাথে সমাজের বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যু, ধর্মীয় উস্কানীমূলক কর্মকান্ড, নারী ও শিশু নির্যাতন, সামাজিক সমস্যা তুলে ধরে প্রতিকারের কথা জানানো হয়। এছাড়া যেকোন ঘটনা না জেনে ভুল তথ্য প্রচার থেকে বিরত ও গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানান অনুরোধ জানানো হয় এ সভায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd