1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি রোধে মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি রোধে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুর্নীতি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সখিপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অফিস স্টাফ, দলিল লেখক ও সেবা গ্রহীতাদেরকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর সাব-রেজিস্ট্রার ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপির সদস্য মোখলেছুর রহমান, সাজু পারভীন, সখিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সহ-সভাপতি জাহিদ হোসেন সাধারন সম্পাদক আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও হয়রানি রোধে সকলকে একসাথে কাজ করতে হবে। কোন কর্মকর্তা যদি দুর্নীতি বা হয়রানির চেষ্টা করে সাথে সাথে প্রশাসনকে অবহিত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া জমি বেচা-কেনা সহ সকল ধরনের কাজে দালাল থেকে দুরে থাকার আহবান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd