1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার পুষ্পকাটিতে চেয়ারম্যান আছাদুল হককে গণসংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার পুষ্পকাটিতে চেয়ারম্যান আছাদুল হককে গণসংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হককে বিজয়োত্তর গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুষ্পকাটি এলাকাবাসী এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। পুষ্পকাটি সরদার বাড়ি মোড় প্রাঙ্গনে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানটিতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত ও ছয় বারের ইউপি চেয়ারম্যান আছাদুল হক। সংবর্ধিত অতিথিদের মধ্যে আরোও ছিলেন সেখানকার নব-নির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানী ও সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যা ফতেমা খাতুন। কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সঞ্জয় সরকারের সঞ্চালনায় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হক শামীম, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাদুল হক, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আবু সাঈদ, ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজ, বিসমিল্লাহ ব্রিকসের মালিক আব্দুর রব, ব্যবসায়ী মোকছেদ আলী, ডা. মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা সাগর মন্ডল, শাহাদাত হোসেন, আনিসুজ্জামান সুজাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুষ্পকাটি ও খাসখামার গ্রামের নারী পুরুষেরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনাকালে নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে ফুলের মালা, ক্রেষ্ট সহ নির্বাচনী প্রতিক হিসেবে স্বর্ণের ঘোড়া উপহার দিয়ে বরণ করে নেন সেখানকার সর্বস্তরের মানুষ। এসময় তারা চেয়ারম্যানের কাছে তাদের এলাকার উন্নয়নের দাবী জানান। পরবর্তীতে প্রধান অতিথির বক্তৃতাকালে জনসাধারণের দাবী পর্যায়ক্রমে পূরনের প্রতিশ্রæতি দেন চেয়ারম্যান আছাদুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd