1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার পারুলিয়ায় মাদক বিরোধী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার পারুলিয়ায় মাদক বিরোধী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৪১ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী ৮দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পারুলিয়া শহীদ আবুল কাশেম পার্কে স্কাইলার সংঘের আয়োজনে ওরিয়েন্ট ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ওরিয়েন্ট ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, দেবহাটা প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, নব-নির্বাচিত ইউপি সদস্য অসিম কুমার ঘোষ, আয়োজক কমিটির সদস্য আলমগীর হোসন, মাসুম বিল্লাহ, তরুন দাস, তরুন বিশ্বাস, নাজমুল হুদা, আবু রায়হান প্রমুখ। উদ্বোধনীয় খেলায় খেজুরবাড়িয়া ফুটবল একাদশ ও সুবর্ণাবাদ ফুটবল একাদশ অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd