1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এনামুল হক বাবলু। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক তহিরুজ্জামান, প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ইসরাইল আশিক মাগফুর, স্কুলের শিক্ষার্থী আব্দুল কাদের প্রমুখ। বক্তারা এসময় বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের আদর্শিক কাজ, শিক্ষার মান উন্নয়ন ও স্কুলের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর আদর্শে উজ্জীবীত হওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd