1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় কুরআন বিভাগে উত্তীর্ণদের পুরস্কার প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় কুরআন বিভাগে উত্তীর্ণদের পুরস্কার প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কোঁড়া পাড়ের পুকুর পাড় ফোরকানিয়া মাদ্রসার নূরানী কায়দা পড়া শেষ করে কুরআন বিভাগে উত্তীর্ণ ও বিভিন্ন ভালো কাজে অবদান রাখা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। শনিবার বাদ জোহর মাদ্রাসা কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন। উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, চক মোহাম্মাদালীপুর জামে মসজিদের ইমাম কবির হোসেন, স্থানীয় ব্যক্তিত্ব নুর ইসলাম, রফিকুল ইসলাম খোকা, শহিদুল ইসলাম আকুরআলী, আব্দুল খালেক, সুবহান আলী মাঝি, মিজানুর রহমান, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, ইয়াসির আরাফাত লিপু, মনিরুজ্জামান মুন্না, মীর বছির আলী, মীর রওশন আলী, আলমগীর হোসেন, মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সকল শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কোঁড়া তরুন সংঘের সভাপতি কবির হোসেনের উপস্থাপনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাম্মাদালীপুর জামে মসজিদের ইমাম হাফেজ মোখলেছুর রহমান।
মাদ্রসার নূরানী কায়দা হতে কুরআন বিভাগে উত্তীর্ণদের মাঝে কুরআন শরীফ এবং মাদ্রাসায় নিয়মিত উপস্থিতি, ন¤্র-ভদ্রতা, পড়ায় পারদর্শী সহ বিভিন্ন কর্মমান্ডে অবদান রাখা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিকালে মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহনে শীতকালিন ক্রীড়া প্রযোগীতা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd